ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিমানের তেল চুরি, অভিযুক্ত ডিপো ব্যবস্থাপকসহ চারজনকে সাময়িক বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল (বিমানের জ্বালানি) চুরির অভিযোগে চারজনকে সাময়িক বরখাস্ত করেছে পদ্মা অয়েল কতৃপক্ষ।

তারা হলেন- ঘটনার সময় কুর্মিটোলা এভিয়েশন ডিপোর ব্যবস্থাপকের (এভিয়েশন) দায়িত্বে থাকা মো. সাইদুল হক, ডিপোর চুক্তিভিত্তিক কর্মকর্তা ছামির উদ্দিন, চেকার আকতার কামাল এবং সিকিউরিটি নায়েক শওকত কাজি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদেরকে সাময়িক বরখাস্তের পাশাপাশি শোকজ করা হয়।

তদন্তের শুরুতেই তেল চুরির প্রাথমিক প্রমাণ পেয়ে ১৫ মার্চ পদ্মা অয়েলের কুর্মিটোলা এভিয়েশন ডিপোর ব্যবস্থাপক (এভিয়েশন) মো. সাইদুল হককে বদলি করা হয়। এদিন একটি অফিস আদেশে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থার্ড টার্মিনাল প্রজেক্টের ইনচার্জ হিসেবে বদলি করা হয়।

অভিযুক্ত পদ্মা অয়েলের কর্মকর্তা মো. সাইদুল হকের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ পুরনো। চাকরিজীবনের বেশিরভাগই সময় ডিপোতে কর্মরত এই কর্মকর্তাকে থামাতে গত বছরের ২০ জানুয়ারি সতর্ক করে চিঠি দেয় পদ্মা অয়েল কতৃপক্ষ।

এই চিঠির পর দমে যাননি সাইদুল হক। সবশেষ ১৭ ফেব্রুয়ারি কুর্মিটোলা ডিপো থেকে ধারাবাহিকভাবে চুরির অভিযোগে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এছাড়া সনদ ও স্বাক্ষর জালিয়াতি আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনে পদ্মা অয়েলের কর্মকর্তা সাইদুল হকের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলমান রয়েছে। তারপরও গুরুত্বপূর্ণ ডিপোতে তাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১৯ সালে সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত থাকাকালে একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণের সময় জাল বেতন সনদ দাখিল করেন।

দুদক সূত্রে জানা গেছে, সাইদুল হক পদ্মা অয়েল কোম্পানির সাবেক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এবং বর্তমানে চাকরি থেকে বরখাস্ত হওয়া নেতা মো. আমিনুল হকের ছোট ভাই। সাইদুল হকের ঢাকার বনানী এলাকায় দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। একটি ফ্ল্যাটে তার পরিবার বসবাস করে এবং অপরটি ভাড়া দেওয়া হয়েছে। ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। পাশাপাশি তিনি একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ তুরস্কে

বিমানের তেল চুরি, অভিযুক্ত ডিপো ব্যবস্থাপকসহ চারজনকে সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ১২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬