ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উন্নয়নের অগ্রযাত্রায় পটুয়াখালী এলজিইডি প্রধান প্রকৌশলীর আগমনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও গতি আনতে এবং পটুয়াখালীকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন । তিনি বলেছেন, ‘সুষ্ঠু পরিকল্পনা, মানসম্মত কাজ এবং জনসম্পৃক্ততার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।’
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ সড়ক যোগাযোগ, টেকসই অবকাঠামো নির্মাণ এবং এলজিইডি’র চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুয়েল রানা।
সভাপতির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘পটুয়াখালীর টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি।’ তিনি দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এলজিইডি’র সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মেগা প্রজেক্টের নামে কোনো মেগা দুর্নীতি বরদাস্ত করা হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
অন্যদিকে, উপ-পরিচালক জুয়েল রানা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান প্রকৌশলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের অগ্রযাত্রায় পটুয়াখালী এলজিইডি প্রধান প্রকৌশলীর আগমনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

উন্নয়নের অগ্রযাত্রায় পটুয়াখালী এলজিইডি প্রধান প্রকৌশলীর আগমনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

প্রকাশিত : ০২:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬