ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় স্কুলের হল রুমে পরিচালনা পর্ষদ এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক,সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহাবুব আলমের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ছিদ্দিকুর রহমান।

মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. মনির আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুস ছাত্তার, স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের ইনচার্জ মো. সাইদুল ইসলাম বাছির। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক অর্থ মো. ফখরুল ইসলাম মোশারফ ও মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো.মোকবুল হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন- তোমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। এ সময় স্কুলের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে এই আয়োজনে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত, স্মৃতিচারণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

টম ক্রুজ ফিরছেন ‘টপ গান থ্রি’ নিয়ে

দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬