ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে – হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনের প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে নিহিত। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়। তিনি আরও বলেন, সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে গিয়ে ঝরে পড়ে।

সোশ্যাল মিডিয়ার তুলনা থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে শিক্ষার্থীদের অধ্যবসায় চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা জানানো হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে – হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ০৯:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬