ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রত্যয় স্কুল এন্ড কোচিং সেন্টারে শিক্ষা সামগ্রী বিতরণ এর মধ্যে দিয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: প্রত্যয় স্কুল এন্ড কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় এক হৃদয়স্পর্শী দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠান, যা শিক্ষার্থীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

উক্ত অনুষ্ঠানটি প্রত্যয় কোচিং সেন্টারের শ্রেনী কক্ষে
অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ এপ্রিল-২৬) দুপুরে কোচিং সেন্টারের শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রত্যয় স্কুল এন্ড কোচিং সেন্টারের শিক্ষক মোঃ মোস্তফা ইসলাম -এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালমান রহমান পল্লব তিনি ওনার বক্তব্যে বলেন; জীবনে বড় কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শৃঙ্খলাবোধ একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তোমরা যদি এই প্রাথমিক পর্যায়ে প্রক্রিয়া টা পার করতে পারলেই তবেই তোমারা তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে অগ্রসর হতে পারবে। এবং আমি এটাই বিশ্বাস করি তোমরাই হবে আগামী বাংলাদেশ গড়ার কারিগর।

উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সোহাগ মিয়া তিনি ওনার বক্তব্যে বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র, কিন্তু এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষার মুখোমুখি হতে হবে। নিজেদের প্রতি বিশ্বাস রাখো, সফলতা আসবেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। প্রযুক্তি জ্ঞান, সৃজনশীলতা এবং বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। একইসঙ্গে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি ধারণ করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য ছিল পুরো আয়োজনের মূল আকর্ষণ অন্যান্য শিক্ষকদের দের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ লিমা আক্তার,মোছাঃ সাদিয়া আক্তার শিমু , মোছাঃ আতিকা ম্যাডাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মোস্তফা স্যার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালমান রহমান পল্লব এর পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু দোয়া বা উপহার প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত করে তোলা, তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা এবং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানো। তিনি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো কলম, স্কেল, জ্যামিতি বক্স ফাইলকোড ও রাবার।

জনপ্রিয় সংবাদ

বাউফলের ২৩০পরীক্ষার্থী পরীক্ষা দিবে দুমকি উপজেলায়

প্রত্যয় স্কুল এন্ড কোচিং সেন্টারে শিক্ষা সামগ্রী বিতরণ এর মধ্যে দিয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬