ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হাম-রুবেলা রুখতে বড় উদ্যোগ পটুয়াখালীতে প্রায় ২ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: হাম ও রুবেলার প্রাদুর্ভাব প্রতিরোধে পটুয়াখালী জেলায় শুরু হচ্ছে ব্যাপক টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম, যেখানে জেলার প্রায় দুই লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান খান জানান, জেলার ৮টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৯০ হাজার ১২০ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

এ লক্ষ্যে জেলার ১,৭৯১টি কেন্দ্রে ১১ কর্মদিবসব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির শেষ তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে শিশুদের টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, পুরো কর্মসূচি বাস্তবায়নে ২৪০ থেকে ২৫০টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন একজন টিকাদান কর্মী ও দুইজন স্বেচ্ছাসেবক। জেলার প্রত্যন্ত এলাকাসহ প্রতিটি কেন্দ্রে পৌঁছে শিশুদের টিকা নিশ্চিত করা হবে।
সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান, যাতে হাম প্রতিরোধে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. আবদুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার তৌফিকুর রহমান রাকিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

বাউফলের ২৩০পরীক্ষার্থী পরীক্ষা দিবে দুমকি উপজেলায়

হাম-রুবেলা রুখতে বড় উদ্যোগ পটুয়াখালীতে প্রায় ২ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে

প্রকাশিত : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬