ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি ফার্মেসির ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৮) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। ১৯শে এপ্রিল রবিবার সকাল ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নে হরিপুর গ্রামের মৃত হাজি মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তৈয়ব আলী এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ভবনটিতে রং করার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে খবর দিলেও তাদের আসতে বিলম্ব হয়। পরে স্থানীয় লোকজন দড়ি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
একপর্যায়ে তিনি বৈদ্যুতিক তার থেকে ছিটকে নিচে পিচঢালা সড়কে পড়ে যান।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট

ঝিনাইদহে ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

প্রকাশিত : ১০:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬