ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় আটক ১৩ জেলেকে নগদ অর্থ জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৮৮ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অবৈধ জাল দিয়ে জাটকা নিধনের সময় আটককৃত ১৩ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, দিনভর মৎস্য সম্পদ রক্ষার অভিযানে আটক ১৩ জন জেলেকে রাতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি অভ্র জ্যোতি বরালের আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে বিচারক আটক ১৩ জন জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

মেঘনায় আটক ১৩ জেলেকে নগদ অর্থ জরিমানা

প্রকাশিত : ১০:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬