ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পুলিশের ধারাবাহিক তৎপরতায় চোরাই যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। গত এক মাস ধরে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে দেশের নানা স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জনগণের সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।
বিশেষ অবদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক ও কার্যকর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আগের চেয়েও দ্রুত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত বাড়াচ্ছে ইরান

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

প্রকাশিত : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬