দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে একাধিক মাদক মামলার আসামি ইয়াবা সম্রাট হারুন গ্রেপ্তার। থানা সূত্রে জানা যায়, একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অভিযুক্ত আসামি দাউদকান্দির ঢাকার গাও গ্রামের জসিম মিয়ার পুত্র ( দাউদকান্দি উপজেলা সদরে ভাড়াটে) মোঃ হারুনকে (৩০) রোববার (১৯ এপ্রিল) রাতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিমের নির্দেশে এস আই ইহসানুল হাসানের নেতৃত্বে এ,এসআই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি পৌর বাজার থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোঃ হারুনকে গ্রেফতার করেছে।

পরে মাদক ব্যবসায়ী হারুনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত ৫ আগস্ট (২০২৪) দুষ্কৃতিকারীরা যখন দাউদকান্দি মডেল থানায় আগুন লাগিয়ে দেয় ওই ফাঁকে ইয়াবা ব্যবসায়ী হারুন উপজেলা সদরের কিছু নেশাখোর সন্ত্রাসীদের নিয়ে উপজেলা সদরে মরহুম সাংবাদিক সালাউদ্দিনের বাড়িতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে টিভি মোবাইল ভাঙচুর ও লুটপাট করে। উল্লেখ্য ,ইয়াবা ব্যবসায়ী হারুন ঢাকার গাঁও থেকে উপজেলায় ভাড়া থেকে দীর্ঘদিন উপজেলার কিছু প্রভাবশালী নেশাখোরদের ছত্রছায়ায় উপজেলা সদরে ইয়াবা ব্যবসা করে আসছে। পুলিশ ইতিপূর্বে হারুনকে ইয়াবাসহ গ্রেফতার করলেও জামিনে এসে পুনরায় দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। হারুনের ইয়াবা ব্যবসার ফলে নেশাখোররা উপজেলা পরিষদে এবং আশেপাশে ভাড়াটিয়াদের মালামাল চুরি করে উপজেলাবাসীকে সর্বস্বান্ত করেছে। পুলিশ ইতিমধ্যে কয়েকজন নেশাখোরদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ ইয়াবা ব্যবসায়ী হারুন কে গ্রেপ্তার করেছে। কিন্তু পুলিশ ঝুঁকি নিয়ে করে আসামি গ্রেফতার করলেও আদালত থেকে মাদক ব্যবসায়ী ও নেশাখোড়রা জামিনে বেরিয়ে আসে। কয়েকজন নেশাখোর ইয়াবা ব্যবসায়ী হারুন গ্রেফতার হলে ও চাইনিজ কুড়ালটি এখনো উদ্ধার না হওয়ায় উপজেলা বাসি ভয় ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। ইয়াবা ব্যবসায়ী হারুনের সহযোগী গ্রেফতার ও চাইনিজ কুড়ালটি উদ্ধার না হলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে।

ডেস্ক রিপোর্ট 






















