ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন বি‌শেষ দূ‌তের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (২০ এপ্রিল) এ তথ‌্য জানায় ঢাকার মা‌র্কিন দূতাবাস। সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, বিশেষ দূত হার্ডার ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে সুরক্ষা নিশ্চিত করা, পুষ্টি উন্নয়ন, এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ও পরিবারগুলোর বিকাশ নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন বি‌শেষ দূ‌তের সাক্ষাৎ

প্রকাশিত : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬