জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: সরেজমিনে গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর আয়োজনে দুমকিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি মুগ-৬ এর উন্নত উৎপাদন প্রযুক্তির উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২১এপ্রিল) দুপুর ১২টায় দুমকির লালখান ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশের মাঠে আয়োজিত মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠান মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই, রহমতপুর বরিশাল ড. মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী ড.মোহাম্মদ আমানুল ইসলাম, দুমকি উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রওজাতুন জান্নাত। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, জেলা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পটুয়াখালী ড. খায়রুল বাশার। সরেজমিন গবেষণা বিভাগ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী ড. কাজী নজরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন।
কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন ঘরামী। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২’শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 





















