কুমিল্লা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেবীদ্বার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ৩ টার সময় পৌরসভায় উপজেলা পরিষদ ও বনবিভাগ এর যৌথ আয়োজনে পৌর সভার একাধিক এলাকায় সড়কের ধারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সাল উদ্দিন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরেস্ট রেঞ্জার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদনগর এসএফএনটিসি ও উপজেলা বন কর্মকর্তা, দেবিদ্বার মোঃ মোবাশ্বির হাসান মিতুল এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা বনকর্মকর্তা মো আব্দুল মতিন, দৈনিক কালবেলা পএিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি ও লিড সমাজ সেবা সংগঠনের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মারুফ উপজেলা নাজির মোঃ নুরুল আমিন, লাইসেন্স পরিদর্শক মোঃ হারুনুর রশিদ ,কম্পিউটার অপারেটর ও অফিস প্রশাসন শাখা সুব্রত চক্রবর্তী, সহ উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ,পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ ফয়সাল উদ্দিন সাংবাদিকদের জানান, বৃক্ষরোপন কর্মসূচীর মধ্য দিয়ে আমরা যারযার অবস্থান থেকে প্রতিটি এলাকায় চারা রোপন করবো । জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধণকারী বৃক্ষগুলো লাগাবে।

ডেস্ক রিপোর্ট 






















