গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র হজ পালন শেষে রোববার ১৪ই জুন কর্মস্থলে যোগদানের পর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল উপ-উপাচার্যকেও ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় উপাচার্য বলেন, পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব এবং ইতিবাচক কর্মসংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। ডুয়েটের সুনাম ও সক্ষমতাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও সমৃদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য বলেন, উপাচার্যের দক্ষ নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















