ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউপিডিএফের সশস্ত্র হামলায় শ্রমিক গুলিবিদ্ধ খাগড়াছড়িতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১২২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যৌথখামার এলাকায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের হামলায় এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আসা দুজন সশস্ত্র ব্যক্তি যৌথখামার এলাকায় এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে থাকা বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, এ হামলার সঙ্গে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যরা জড়িত।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে গ্যাস পাম্পের পাশে মোটরসাইকেল যোগে এসে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা। এ সময় সড়কে থাকা এক শ্রমিকের পায়ে গুলি লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়েছেন তিনি।

১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদে বাকি সবগুলোতে ম্যানসিটি দোষী সাব্যস্ত

ইউপিডিএফের সশস্ত্র হামলায় শ্রমিক গুলিবিদ্ধ খাগড়াছড়িতে

প্রকাশিত : ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬