ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

পটুয়াখালীতে ডিবির জালে মাদক কারবারি, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল শনিবার (২০ জুন) সকালে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘোটাবাছা এলাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. বাদল ফকিরসহ একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নুরুজ্জামান। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৫, তারিখ ২০ জুন ২০২৬।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, “গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পটুয়াখালীতে ডিবির জালে মাদক কারবারি, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত : ০৪:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬