ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১২০ বার দেখা হয়েছে

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রাম সমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রবিবার (২১ জুন ২০২৬) সকাল দশটা থেকে লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় একই স্থানে মেডিকেল  অফিসার মেজর মো. নাইমুল মুশফিক  নাঈম ও ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

‎ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, পার্বত্য এলাকায় বিজিবির এসকল কার্যক্রম অবশ্যয় প্রশংসার দাবিদার। আমরা আশাবাদী, ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামুলক কার্যক্রম চলমান থাকবে।

চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন

প্রকাশিত : ০৮:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬