ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হিমাগারে আলু রাখা কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি: কোল্ড স্টোরেজে(হিমাগারে) আলুর ভাড়া কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ীরা। রবিবার(২১জুন) সকাল এগারটার সময় আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।সংগঠনটির নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।এতে বক্তব্য দেন, সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির, কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন প্রমূখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নেই। বাধ্য হয়ে হিমাগারে সংরক্ষণ করতে হয় ভালো দাম পাবার আশায় কিন্তু হিমাগার মালিকরা বাজারদর খারাপ হওয়াকে পুঁজি করে ভাড়া বাড়ায়।
বর্তমানে কেজি প্রতি প্রায় ৭টাকা করে ভাড়া নির্ধারণ করে রেখেছে যা অমানবিক ও কৃষকদের ক্ষতির উদ্দেশ্যে করা হয়েছে । ৬৫কেজির আলুর বস্তা ভাড়া নিচ্ছে ৪ থকে ৫’শ টাকা। অথচ ৩ থেকে ৫টাকা খরচ পড়ে হিমাগারে আলু রাখতে কেজি প্রতি।আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডি নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে। আলু দাম এমনিতে নেই তার উপর আমরা পড়েছি সিন্ডিকেটের কবলে।কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি।উল্লেখ্য : নীলফামারী জেলায় ১১টি আলুর হিমাগার রয়েছে।

কিশোরগঞ্জ শহরজুড়ে বসছে ২৫০ সিসি ক্যামেরা

হিমাগারে আলু রাখা কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশিত : ০২:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬