ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে, বাজার কমিটির উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা মুদি ব্যবসায়ী বাবুল মিয়া (৫৫) কে ৩ হাজার টাকা এবং আমিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন মুদি ব্যবসায়ী হরে কৃষ্ণ সাহাকে ৫ হাজার টাকা, ইসমাঈল কবির (৪৫) কে ৫ হাজার টাকা এবং খোকন (৩৮) কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নিউ মার্কেট থেকে উপজেলা সদরে যাতায়াতের সড়কে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মেজবাহ উদ্দিন খোকনকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে অভিযানে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।”

দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিত : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬