ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপের খবর পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ শহরজুড়ে বসছে ২৫০ সিসি ক্যামেরা

নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ১২:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬