ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দুমকিতে ব্রাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স থেকে বিনামূল্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই-২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের কাছে ২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে দুপুর ২টায় অর্ধ বার্ষিকী পরিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে ১টি ব্যাগ,২টি খাতা, ২টি কলম এবং ১টি জ্যামিতিবক্স।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, এলাকা ব্যবস্থাপক (এসএসএফ) মোঃ সাবির আলী মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্র্যাক দুমকি শাখার স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গোবিন্দ মজুমদার সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য ব্রাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২’ শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন উদয়ন স্কুলের তদন্ত কমিটির দুই সদস্য

দুমকিতে ব্রাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬