ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লিথুয়ানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

অনিয়মিত পথে লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশ করার চেষ্টার সময় ৫৪ অভিবাসীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। আটক অভিবাসীরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিক। এ বিষয়ে প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য তাদের লিথুয়ানিয়াতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোলিশ কর্তৃপক্ষ বলেছে, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের এই দলটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিল। ট্রাকের ভেতরে লুকানো অবস্থা থেকে তাদের আটক করা হয়।

সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। দেশটির সীমান্ত কর্তৃপক্ষ বলেছে, পোল্যান্ডের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সতর্ক এবং কার্যকর রয়েছি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্বাঞ্চলীয় সীমান্তে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে গত বছরের গ্রীষ্মে দেশটির সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোলিশ সরকার।

সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ চালিয়ে যাচ্ছে বেলারুশ- এমন অভিযোগ ইইউ এবং পোল্যান্ডের। যদিও অভিযোগ অস্বীকার করছে বেলারুশ।

জনপ্রিয় সংবাদ

লিথুয়ানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

প্রকাশিত : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬