ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রমনা ফিলিং স্টেশনকে জরিমানা, ২টি ইউনিট সিলগালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রমনা ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে সর্বোচ্চ ৮৭০ মিলিলিটার (এমএল) পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গ্রাহকদের পরিমাপে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাম্পের দুটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসটিআই জানায়, আজ দুপুরে রাজধানীর ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অবস্থিত ‘রমনা ফিলিং স্টেশন’-এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে পাম্পের তিনটি তেল পরিমাপক বা ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কারচুপির বড় ধরনের প্রমাণ মেলে। পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেল বিক্রির ক্ষেত্রে একটি ইউনিটে ৮৭০ এমএল এবং অন্য ইউনিটে ১০০ এমএল জ্বালানি তেল কম দেওয়া হচ্ছিল।

হিসাব করে দেখা গেছে, একটি ইউনিট থেকে প্রতি লিটার ডিজেলে গ্রাহকেরা প্রায় ৮৭ মিলিলিটার তেল কম পাচ্ছিলেন। বর্তমান বাজারমূল্য বিবেচনা করলে, প্রতি লিটার ডিজেলে গ্রাহকদের প্রায় ১০ টাকার বেশি আর্থিক লোকসান হচ্ছিল।

গ্রাহকদের এভাবে জ্বালানি তেল কম দিয়ে প্রতারণা করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পাম্প কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ত্রুটিপূর্ণ ইউনিট দুটি সিলগালা করে সেগুলোর মাধ্যমে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

বিএসটিআই জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং জ্বালানি তেলের পরিমাপে কারচুপি রোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত জারি থাকবে।

জনপ্রিয় সংবাদ

ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত হচ্ছে গ্রাম

রমনা ফিলিং স্টেশনকে জরিমানা, ২টি ইউনিট সিলগালা

প্রকাশিত : ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬