ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

oplus_0

খাগড়াছড়ি প্রতিনিধি: টানা ছয় দিনের ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া উপজেলার অন্তত দুই থেকে তিন শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বৃহস্পতিবার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী ও বয়স্কদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম. আব্দুল্লাহ আল মামুন। তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে শতাধিক পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিড়া, শুকনো খাবার, খাবার স্যালাইন, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি অসুস্থ ও দুর্গত মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় তারা বন্যাকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটে ভুগছে।
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এবং দুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
জনপ্রিয় সংবাদ

ডুয়েট উপাচার্যের সাথে বিআরইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান

প্রকাশিত : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬