ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে
ঢাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সবুর হোসেনের ছোট ভাই।
​অদ্য (১০ জুলাই ২০২৬) শুক্রবার আনুমানিক ভোর ৫:৩০ মিনিটের দিকে বাসায় অবস্থানকালীন সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
​ব্যবসায়ী দেলোয়ার হোসেনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেনাপোল ও ঘিবা গ্রামসহ গোটা নাভারন-শার্শা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। একজন সদালাপী, সমাজসেবক ও সফল ব্যবসায়ীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী দেলোয়ার হোসেনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলাকার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
​এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দেলোয়ার হোসেনের মতো একজন সজ্জন ও উদীয়মান ব্যবসায়ীর এমন চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো ভয়ংকর দুর্ঘটনায় এই প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ও ধৈর্য্য  ধারণ করার ক্ষমতা দান করেন।”
​নেতৃবৃন্দ ও এলাকাবাসী মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি বেনাপোলের ঘিবা গ্রামে আনার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬