ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

দখলমুক্ত হলো ফুটপাত ডিএসসিসির অভিযানে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও কাকরাইল এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ডিএসসিসির নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, অভিযান চলাকালে রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

এ সময় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একজন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

দখলমুক্ত হলো ফুটপাত ডিএসসিসির অভিযানে

প্রকাশিত : ১২:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬