ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

‎টানা ভারী বর্ষণ ও ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাটিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধস পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাঘাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে, জেলার অধিকাংশ দুর্গত এলাকায় এখনো দুর্ভোগ কাটেনি।

‎জেলার বিভিন্ন উপজেলার বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষ এখনো চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনো পানির নিচে থাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় স্থানীয় প্রশাসনের সহায়তা এখনো পর্যাপ্ত নয়।

‎এদিকে দুর্যোগের শুরু থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৩ জুলাই) বরকল উপজেলার ছোট হরিণা ব্যাটালিয়ন (১২) বিজিবির উদ্যোগ আবারও ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্গম এলাকায় নৌকা ও অন্যান্য যানবাহনের মাধ্যমে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিজিবির এ মানবিক সহায়তায় দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

‎বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, সাম্প্রতিক টানা বর্ষণে রাঙামাটি জেলায় অনেক পরিবার পানিবন্দি হয়েছে এবং পাহাড়ধসে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। আমরা দুর্যোগের শুরু থেকেই দুর্গত মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবা দিয়ে আসছি। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় এবং মানবিকতার জায়গা থেকে আমরা এসব কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

‎অন্যদিকে জেলা প্রশাসনের পরিচালিত কয়েকটি আশ্রয়কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ উঠেছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের দাবি, শিশু, নারী ও বৃদ্ধসহ অনেকেই সময়মতো খাবার পাচ্ছেন না। পাশাপাশি দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন তারা।

‎এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে বিজিবি

প্রকাশিত : ১২:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬