ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জিআরপি (রেলওয়ে) পুলিশকে জানায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, বৃদ্ধা রেললাইনের পাশ থেকে খড়ি কুড়াচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান। দুর্ঘটনায় ট্রেনের চাকায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কোন ট্রেনের ধাক্কায় এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত : ০৯:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬