ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যতটুকু কাজ করা সম্ভব বরাদ্দের মধ্যে ততটুকুই করবো : ত্রাণ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সব উন্নয়নকাজ একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবই করতে চাই, কিন্তু আমাদের হাত-পা বাঁধা। পর্যাপ্ত বরাদ্দ নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়েই যতটুকু সম্ভব ততটুকুই করবো।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে এবং জনগণের সমস্যা সম্পর্কে সরকার অবগত। এ বছর বড় পরিসরে উন্নয়ন সম্ভব না হলেও আগামী বছর আরও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশা করছেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সমন্বয়ে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

পবিপ্রবি’র স্কুল এন্ড কলেজের একাদশ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যতটুকু কাজ করা সম্ভব বরাদ্দের মধ্যে ততটুকুই করবো : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬