গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শহরের প্রাণকেন্দ্রে রাজবাড়ী রোডস্থ আবেদ প্লাজায় শনিবার আধুনিক পোষা প্রাণী চিকিৎসা প্রতিষ্ঠান ‘অ্যাপোলো পেট ক্লিনিক’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট ক্লিনিকের চেয়ারম্যান রুহুল আমিন সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, বর্তমানে পোষা প্রাণী পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই তাদের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত ভেটেরিনারি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান আরও প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড,আতাউর রহমান, বিশিষ্ট শিক্ষাবীদ, সাংবাদিক ও সমাজ সেবক প্রিন্সিপাল হুমায়ুন কবির, এনটিভির সিনিয়র রির্পোটার নাসির আহম্মেদ, মিরার এগ্রো, লিঃ এর জিএম কাজী মাহফুজুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রাণি প্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কামরুননাহার মুক্তা।
অ্যাপোলো পেট ক্লিনিকের চেয়ারম্যান রুহুল আমিন সরকার জানান, আমাদের লক্ষ্য হলো পোষা প্রাণীদের জন্য বিশ্বমানের চিকিৎসা, রোগ নির্ণয়, টিকাদান, সার্জারি, জরুরি চিকিৎসা এবং পরামর্শসেবা এক ছাদের নিচে নিশ্চিত করা। অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে প্রাণিপ্রেমীদের নির্ভরযোগ্য সেবা প্রদানই তাদের অঙ্গীকার। এখানে পোষা প্রাণীর চিকিৎসা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, সার্জারি, পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শসহ বিভিন্ন আধুনিক ভেটেরিনারি সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি ক্লিনিকটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

ডেস্ক রিপোর্ট 






















