ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বার্তা নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় মৎস্য খাতের বর্তমান অবস্থা, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মৎস্যসম্পদ রক্ষায় জেলে, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পটুয়াখালীর আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয় সংবাদ

গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে: এমপি খোকন তালুকদার

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন

প্রকাশিত : ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬