কুমিল্লা প্রতিনিধি: যে সকল থানা এলাকায় মাদক থাকবে ওই এলাকার থানা থাকার প্রয়োজন নেই। আমাদের ডিআইজি মহোদয়ের নির্দেশে আজ (১৬ জুলাই) থেকে কুমিল্লার ১৮ টি থানায় একযোগে মাদক বিরোধী র্যালী ও মাদক প্রতিরোধে সমাবেশ করছি। আগামীকাল (১৭ আগস্ট) থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫ টায় দেবীদ্বার থানার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজীত মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি “দেবীদ্বার- ব্রাহ্মনপাড়া” সার্কেল’র সিনিয়র এ এসপি মো. শাহীন এসব কথা বলেন।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা পরিষদ’র সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, ভিপি মাহফুজ সরকার, মো. সিয়াম ইসলাম প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশ বা প্রশাসনের উপর নির্ভর করলে হবেনা। এটার জন্য রাজনৈতিক সিন্ধান্ত নিতে হবে, সমাজ সচেতন অভিভাবক, পিতা- মাতাসহ একসাথে কাজ করতে হবে।
আলোচনা শেষে একটি র্যালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

ডেস্ক রিপোর্ট 






















