পিরোজপুর প্রতিনিধি: এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ -এডাব এর রিপোর্ট রাইটিং বিষয়ক তিনদিন ব্যাপি এক আঞ্চলিক প্রশিক্ষণর উদ্ভেধন করা হয়েছে । স্থানীয় ডাকদিয়ে যাই এর প্রশিক্ষণ কক্ষে সোমবার (১৭ আগস্ট )সকালে এ প্রশিক্ষণ শুরু হয় ।
পিরোজপুর জেলা এডাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্ভোধনী পর্বে জেলা এডার সভাপতি জিয়াউল আহসান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এডাবের বিভাগীয় সমন্বয়কারি জাহাঙ্গীর আলম বাবু সভাপতিত্ব করেন। ঝালকাঠি এডাবের সাধারন সম্পাদক হোসাইন আহম্মেদ কামাল ,খলিলুর রহমান, পিরোজপুরের মো. রফিকুল উসলাম পান্না এসময় বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন হিসাবে সুবিনয় দত্ত । বরিশাল বিভাগের ছযজেলাসহ গোপালগঞ্চের ৩০জন অংশগ্রহনকারি প্রশিক্ষণে অংশ নেন।
পেশাগত দক্ষতা উন্নয়ন, উন্নত ও গ্রহনযোগ্য প্রতিবেদন তৈরীর লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















