ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় জলবায়ু ঝুঁকি বিষয়ক কর্মশালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নাগরিক সম্পৃক্ততা ও জেন্ডার সমতা জোরদার করার লক্ষ্যে “Strengthening Civic Engagement and Gender Equality in Climate Vulnerable Communities (NAGORIKATA: SCEGE-CVC)” প্রকল্পের আওতায় “Capacity Building Workshop for CSOs” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি Aid Organization কর্তৃক বাস্তবায়িত এবং Sheba Manab Kallayan Kendra (SMKK)-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রকল্পটি European Union, Global Affairs Canada এবং Embassy of Switzerland-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং GFA Consulting Group ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।
১৫ই আগস্ট, রোজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গলাচিপা উপজেলার Aid Organization-এর প্রকল্প কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত ১৫টি স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আলভী আকন সৌরভ, উপজেলা সমন্বয়কারী, গলাচিপা উপজেলা NAGORIKATA: SCEGE-CVC প্রকল্প।
ট্রেইনার : মোহাম্মদ সাইদুর রহমান এবং মোহাম্মদ ফেরদৌস।
এছাড়াও বক্তব্য রাখেন রফিকুল আলম, সভাপতি, কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মোঃ রোকনুজ্জামান খান, SCDO, গলাচিপা, মান্নান তালুকদার মোহন, নির্বাহী পরিচালক, ই.পি.ফা সংস্থা।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অভিজ্ঞ দুইজন রিসোর্স পারসন, যারা অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, সংগঠন পরিচালনা, দলগত কাজের কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, তহবিল সংগ্রহ (Fund Raising), প্রকল্প প্রস্তাবনা (Project Proposal) প্রণয়ন, বিভিন্ন সরকারি দপ্তর থেকে নিবন্ধন গ্রহণের প্রক্রিয়া, অ্যাডভোকেসি কৌশল এবং সুশাসন বিষয়ে দক্ষতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও কর্মশালায় সিএসওগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতিমালা (Policy) প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে দক্ষ, জবাবদিহিমূলক ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে নিয়মিত সক্ষমতা উন্নয়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর গলাচিপায় জলবায়ু ঝুঁকি বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ০৫:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬