ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্কুল-কলেজে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের স্কুল-কলেজে এক দিনের ছুটি থাকবে।

রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ মে জারি করা ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখে পরিবর্তন আনা হয়েছে।

এদিকে, ছুটির তারিখ পরিবর্তনের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পিছিয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই দিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

স্কুল-কলেজে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬