ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্লিকের পরিকল্পনায় নেই বার্সেলোনায় ভ্যান ডাইকের অন্তর্ভুক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পথে ভার্জিল ভ্যান ডাইকের। এমন পরিস্থিতিতে নতুন ক্লাবের সন্ধানে থাকা এই ডাচ ডিফেন্ডারকে বার্সেলোনায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল নাসিওনাল। তবে বিনা ট্রান্সফার ফিতে ভ্যান ডাইককে পাওয়ার সুযোগ থাকলেও তাকে নিয়ে আগ্রহী নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা নতুন একজন সেন্টারব্যাক খুঁজছে। ভ্যান ডাইকের বর্তমান চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় তাকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না। স্পেনে নতুন অভিজ্ঞতার জন্যও আগ্রহী ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

তবে ফ্লিকের আপত্তি মূলত ভ্যান ডাইকের বয়স নিয়ে। ডাচ তারকাকে দলে আনলে মানিয়ে নিতে সময় লাগতে পারে বলে মনে করছেন জার্মান কোচ। পাশাপাশি তার মতো অভিজ্ঞ একজনকে দলে আনা হলে বার্সেলোনার তরুণ ডিফেন্ডারদের খেলার সুযোগ কমে যেতে পারে বলেও আশঙ্কা ফ্লিকের।

তরুণ খেলোয়াড়দের খেলার উন্নয়নে জোর দিচ্ছেন বার্সা কোচ। বিশেষ করে জেরার্ড মার্তিন ও লা মাসিয়ার অন্য প্রতিভাবানদের নিয়মিত খেলার সুযোগ দিতে চান তিনি। তাই সেন্টারব্যাক পজিশনে তার পছন্দও তুলনামূলক কম বয়সী খেলোয়াড়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিকের পছন্দের তালিকায় আলেসান্দ্রো বাস্তোনি ও নিকো শ্লটারবেকের মতো ডিফেন্ডাররা রয়েছেন। অভিজ্ঞ কাউকে নিতে হলে ভ্যান ডাইকের চেয়ে আয়মেরিক লাপোর্তেকেই বেশি পছন্দ জার্মান কোচের।

লিভারপুলে দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভ্যান ডাইক। ২০১৯ সালের ব্যালন ডি’অর ভোটে লিওনেল মেসির পর দ্বিতীয় হয়েছিলেন তিনি। লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, দুটি প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

খুঁটিতে বাঁধা সেই অনিককে পাঠানো হলো রিহ্যাবে *পরিবারের দায়িত্ব নিয়েছেন মানবিক ইউএনও

ফ্লিকের পরিকল্পনায় নেই বার্সেলোনায় ভ্যান ডাইকের অন্তর্ভুক্তি

প্রকাশিত : ০৬:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬