ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইউপি দফাদারের নতুন নাম ‘গ্রাম পুলিশ প্রধান’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ পদের নাম ও পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদটি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং‘মহল্লাদার’ পদটি ‘গ্রাম পুলিশ’ হিসেবে পরিচিত হবে।

গত ১ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এর সংশোধন করেছে।

সংশোধনী অনুযায়ী, বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউপি দফাদারের নতুন নাম ‘গ্রাম পুলিশ প্রধান’

ইউপি দফাদারের নতুন নাম ‘গ্রাম পুলিশ প্রধান’

প্রকাশিত : ১০:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬