বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মরহুম টিয়া খাঁন এর স্মৃতি স্মরণে ৭ দিন ব্যাপী মরহুম টিয়া খাঁন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।
বড়গাছী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এই টুর্নামেন্টে মোট *৮টি দল* অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে প্রতিদিন বিকেলে মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
মরহুম টিয়া খাঁন ছিলেন এলাকার একজন পরিচিত ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। তার স্মৃতিকে ধরে রাখতে এবং এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে মেসার্স সিয়াম ডিজিটাল ইলেকট্রনিক্স, কানপাড়া বাজার, দুর্গাপুর, রাজশাহী। সহযোগিতায় রয়েছে কনকা, গ্রি ও হাইকো।
৭ দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষে ফাইনাল খেলার মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হবে। প্রতিদিনের খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















