খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। খবর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা ,দুবৃর্ত্তরা রাতের আঁধারে বাসটি আগুন দিয়েছে। বিআরটিসির যাত্রীবাসটি খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কে চলাচল করে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, গাড়ি চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিল। ভোর ৪ টার কিছু সময় আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানায় ফায়ার সার্ভিস।
পুলিশের ধারণা ভোর রাতে দিকে দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায় কিসলু জানায় দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।”
আগুনে অন্তত ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডেস্ক রিপোর্ট 






















