ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হাওলাদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের হারুন অর রশীদ মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হাওলাদার বরগুনা জেলার তালতলী উপজেলার হাসান হাওলাদার ও রেহেনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর-রশীদ মৃধার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তার খোলা অবস্থায় থাকায় অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে আসেন সাব্বির। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই মো. রাতুল জানান, ‘তারা একসাথে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ হাত দূরে ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নলকূপ স্থাপনের কাজ চলাকালে বিদ্যুৎ সংযোগ দেয়া কভার খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত সাব্বিরের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১০:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬