ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বরগুনায় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের চোখের চিকিৎসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকার হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগেও তিনি বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুরাদ খান, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো.বাসার মাহমুদ, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তাঁরা। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলেও বিনামূল্যে এ সেবা পেয়ে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের চিকিৎসার কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় সরকারি আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বরগুনায় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

প্রকাশিত : ০৫:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬