ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় ঢাকা–বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদার ও আরিফুজ্জামান আরিফের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় তাঁরা জয় বাংলা লেখা কয়েকটি বৈঠাও উদ্ধার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিষয়টি এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারিনি। এ বিষয়ে জানার চেষ্টা করছি।’

ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পরবর্তীতে স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক

কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০৭:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬