ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মহালছড়িতে আম্রকানন বৌদ্ধ বিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আম্রকানন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় ও দানীয় কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের মহালছড়ি উপজেলা শাখার সন্মানি সভাপতি ভদন্ত এম প্রজ্ঞাজ্যোতি মহাথের। এতে সভাপতিত্ব করেন আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনাপ্রিয় মহাথের। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ওয়েনা মহাথের। আশীর্বাদ প্রদান করেন বগাছড়ি ভূয়া আদাম বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর বনবিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধান্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত তেজবংশ মহাথের।
সকালের ধর্মীয় পর্বে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, পিণ্ডদানসহ বিভিন্ন ধরনের দানীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা ও বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দান অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দায়ক-দায়িকারা সম্মিলিতভাবে এ দানের আয়োজন করেন। এর মাধ্যমে ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন, দানশীলতা ও ধর্মীয় অনুশীলনের চর্চা আরও সুদৃঢ় হয়।
দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, দান ও পুণ্যকর্মের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপিত হয়। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের মৈত্রী, করুণা, অহিংসা ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে পড়ে।
আম্রকানন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও সর্বজনীন দায়ক-দায়িকাবৃন্দ এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক

মহালছড়িতে আম্রকানন বৌদ্ধ বিহারে ২৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়

প্রকাশিত : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬