ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অংম্রে রাদনা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অংম্রে রাদনা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঞানা মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির। এ সময় অংম্রে রত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রবংশ মহাস্থবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান সাথাউ মারমা।
প্রধান অতিথির বক্তব্যে বর্ষা মৌসুমে বন্যার পানি বৃদ্ধি পেলে অংম্রে রাদনা বৌদ্ধ বিহারটি পানিতে ডুবে যায়।

এতে বিহারে অবস্থানরত প্রবীণ বৌদ্ধ ভিক্ষুদের নানা সমস্যা হয়। বিশেষ করে তাঁদের থাকা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় অসুবিধা সৃষ্টি হয়। এ সময় তিনি বিহারটির অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ধর্মীয় অনুষ্ঠানে সংঘদান, কল্পতরু দান, অষ্টপরিষ্কার দান, চীবর দানসহ বিভিন্ন ধরনের দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ছাড়া পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে নানা ধরনের দান করে পুণ্য সঞ্চয় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে রাতে ধর্মীয় রীতি অনুযায়ী আকাশ প্রদীপ ওড়ানোর আয়োজন রয়েছে।
ধর্মীয় এ আয়োজনে বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা ও স্থানীয় পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

বরগুনার মুন্না বিশ্বমঞ্চে তুলে ধরছেন উপকূলবাসীর সংকট

অংম্রে রাদনা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

প্রকাশিত : ০৩:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬