দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে ” নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন” শীর্ষ ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অদ্য ২৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় টিএসসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম,ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনলাইনে আলোচনায় অংশ নেয় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি কো- অর্ডিনেটর মো:ফজলে রাব্বি, সাবেক পটুয়াখালী কৃষি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, যে কোন গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচনী ইশতেহার কেবল কিছু লিখিত প্রতিশ্রুতি বা রাজনৈতিক দলিল নয়,এটি জণগণের সাথে একটি নৈতিক চুক্তি এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের রুপরেখা।
ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ তার সঠিক বাস্তবায়ণ ততটাই চ্যালেন্জিং।২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন আমাদের তরুণ সমাজের ভাবনা ও প্রত্যাশাগুলো নীতিনির্ধারকদে র সামনে তুলে ধরা অত্যন্ত জরুরী। বিশেষ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন রাষ্ট্রের নীতি নির্ধারনী বিষয়,কৃষি বিজ্ঞান, প্রযুক্তি,কর্মসংস্থান ও সুশাসন নিয়ে গঠনমূলক আলোচনা করে তখন উপাচার্য হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি।ছাত্র রাজনীতি কেবল শ্লোগান বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি জ্ঞানভিত্তিক চর্চা,গবেষণা এবং রাষ্ট্র সংস্কারের গঠন মূলক আলোচনায় রুপ নেয়,তবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হয়ে উঠবে প্রকৃত মেধা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র বিন্দু। আজকের এই কর্মশালা সেই সুস্থ ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি আজ এই কর্মশালায় যেসব সুপারিশ ও মতামত উঠে আসবে,তা কেবল এই কনফারেন্স কক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ভবিষ্যত নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত কর্মশালায় পবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্র দলের২শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















