ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কেইনের ব্যালন ডি’অর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদোর মন্তব্য— ‘নাম্বার নাইনরা আবার ফিরে এসেছে’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

অবিশ্বাস্য একটি বছর কাটানোর স্বীকৃতিতে গত অক্টোবরে ফুটবলের সবচেয়ে সম্মানজক ব্যক্তিগত পুরস্কার জেতেন হ্যারি কেইন। ক্লাব ও দেশের হয়ে দারুণ পারফরম্যান্সের পর এই সেন্টার ফরোয়ার্ড ব্যক্তিগত সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিন পর ৯ নম্বর জার্সিধারীর হাতে এই পুরস্কার দেখে উচ্ছ্বসিত ব্রাজিল আইকন রোনালদো।

দুইবারের গোল্ডেন বল জয়ী রোনালদো মনে করেন, কেইনের এই বিজয় বিশ্বমঞ্চে ঐতিহ্যগত সেন্টার ফরোয়ার্ডের পুনরায় পাদপ্রদীপের আলোয় আসার ইঙ্গিত। গত মাসে লন্ডনের প্যালাডিয়ামে কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জেতেন কেইন। বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে ঝলক দেখানোর পর ইংল্যান্ড অধিনায়ক তার দেশকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলেন। সব মিলিয়ে ৭৩ গোলে এক পঞ্জিকাবর্ষ স্মরণীয় করে তোলেন তিনি।

১৯৯৭ ও ২০০২ সালের ব্যালন ডি’অর জয়ী মঞ্চে বিজয়ী কেইনের নাম ঘোষণা করেন। ২০২২ সালে করিম বেনজেমার পর প্রথম স্বীকৃত স্ট্রাইকার হিসেবে গোল্ডেন বল হাতে নেন ৩৩ বছর বয়সী তারকা। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর এই পুরস্কার জেতা প্রথম ইংলিশ ফুটবলার তিনি।

স্টিক টু ফুটবল পডকাস্টে এক আলাপচারিতায় কেইনের ব্যালন ডি’অর জয় প্রসঙ্গে রোনালদো বলেন, ‘এটা ছিল সুন্দর এবং তার প্রাপ্য ছিল। তার জন্য আমি খুব খুশি ছিলাম, আমার জন্যও, কারণ ৯ নম্বর জার্সিধারী ফিরে এসেছে। আমি খুব খুশি। অনেক দিন ৯ নম্বর জার্সিধারী কেউ গুরুত্বপূর্ণ কিছু জিততে পারেনি। আর সে খুব ভালো একজন মানুষ। এটা তার প্রাপ্য ছিল। আমি খুবই খুশি তার জন্য।’

জনপ্রিয় সংবাদ

কেইনের ব্যালন ডি’অর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদোর মন্তব্য— ‘নাম্বার নাইনরা আবার ফিরে এসেছে’

কেইনের ব্যালন ডি’অর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদোর মন্তব্য— ‘নাম্বার নাইনরা আবার ফিরে এসেছে’

প্রকাশিত : ০২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬