ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আমরা মিনাব স্কুলে হামলার কথা ভুলব না: ইরানের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার প্রথমদিনেই মিনাব নামে একটি স্কুলে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্রের সেনারা। এতে ১৬৮ মেয়ে শিক্ষার্থীর প্রাণ যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তারা সেই ভয়াবহ হামলার কথা কখনো ভুলবেন না। এছাড়া মানবাধিকারের কথা বলে যারা ভণ্ডামি করে সেই হামলা তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এক্সে মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, “মিনাবের ১৬৮ শিক্ষার্থীকে হত্যার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারের। আমরা কখনো ভুলব না। এই জঘন্য অপরাধ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে, যারা মানবাধিকার রক্ষার কথা বলে।”

গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনাবের হামলা নিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ স্কুলে হামলা চালায় না। আর মিনাবের ঘটনা তদন্ত করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রেরই একাধিক সংবাদমাধ্যমের তদন্তে ওঠে এসেছে, মিনাবে টোহামক মিসাইল ছুড়েছিল যুক্তরাষ্ট্রের সেনারা।

পরে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেছিলেন, স্কুলটিকে বিপ্লবী গার্ডের একটি স্থাপনা মনে করে তারা এতে হামলা করেছিলেন।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

আমরা মিনাব স্কুলে হামলার কথা ভুলব না: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৪:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬