ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চলন্ত বাসে তল্লাশি: যাত্রীবেশে থাকা ৩ ছিনতাইকারী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে

সাভারে চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন মাসে চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার মডেল থানা পুলিশ তল্লাশি চৌকি বসায়। আজ তল্লাশি চালানোর সময় মৌমিতা পরিবহন থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মূলত আটককৃতরা ব্যাংক টাউন পার হলেই চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটাত। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

চলন্ত বাসে তল্লাশি: যাত্রীবেশে থাকা ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত : ১১:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫