ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩৫৬ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে জাপান।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

তার পোস্টে প্রেস সচিব লেখেন, বাজেট সহায়তা, রেলপথের জন্য জাপান ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে।

তিনি লেখেন, ‘জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।’

তিনি আরও লেখেন, ‘টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেবে।’

এর আগে এদিন সকালে ড. ইউনূস প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ: সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান: প্রেস সচিব

প্রকাশিত : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫