ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৩৬ বাংলাদেশির মৃত্যু হজে গিয়ে , হাসপাতালে ভর্তি ২৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায়।

শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

কর্মবিরতিতে ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা

৩৬ বাংলাদেশির মৃত্যু হজে গিয়ে , হাসপাতালে ভর্তি ২৫

প্রকাশিত : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫